
সমাচার ডেস্ক: বাগেরহাটে একযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতা পদত্যাগ করেছেন।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন বাগেরহাট সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন।
পদত্যাগকারী অন্য নেতারা হলেন- সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, এনসিপির বাগেরহাট সদর উপজেলা সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।
সংবাদ সম্মেলনে এনসিপির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আলী হোসেন বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে যে অঙ্গীকার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়েছিল, বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে সেই অঙ্গীকারের সঙ্গে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে।
যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আমরা পথচলা শুরু করেছিলাম, তার ব্যত্যয় ঘটায় আমিসহ মোট ১২ জন নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমার ব্যক্তিগত রাজনৈতিক দর্শন এবং এনসিপির বর্তমান রাজনৈতিক দর্শনের মধ্যে সংঘর্ষ থাকায় ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি এনসিপির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করছি।’
..
১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট ঃ ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের
| জাতীয় কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায়
| জাতীয় কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক: মালির অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রেসিডেন্ট হিসেবে কর্নেল আসিমি
| আন্তর্জাতিকসমাচার ডেস্ক: মঙ্গলবার ক্যাপিটল হিলে এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের
| আন্তর্জাতিকহবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাসক্ষেত্রে দু’দিন ধরে বন্ধ থাকা
| জাতীয়নিউজ ডেস্ক::: আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে
| জাতীয়নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে
| জাতীয়নিজস্ব প্রতিনিধি : রাজধানীর সবুজবাগ মধ্য বাসাবোর একটি বাসা থেকে
| রাজধানীঢাকা: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ১৫ হাজার
| তথ্যপ্রযুক্তি