
সমাচার ডেস্ক: সারাদেশে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তারা।
গত বুধবার এক নোটিশে এ ঘোষণা দেয় সংগঠনটি। নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও সকল কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকি দেয় তারা। এরপর সন্ধ্যায় বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে তারা।
সকালে সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।
..
১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট ঃ ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের
| জাতীয় কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায়
| জাতীয় কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : দেশে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে ফেসবুকে ফেইক
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা
| অর্থনীতিঢাকা: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার। এদিন সকাল থেকে অফিসগামী যাত্রী
| জাতীয়ঢাকা: শেষবারের মতো সুপ্রিম কোর্ট ঘুরে গেলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার
| আইন ও আদালতআন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ানোয়
| আন্তর্জাতিকঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সদর উপজেলার বড়দেশ্বরী এলাকায় টাঙ্গন
| সারাদেশসমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
| জাতীয়