
সমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর প্রেরণ করেন তিনি।
অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম-১ মীরসরাই আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে এবং যথারীতি আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নির্বাচন করতে আইনি বাধা না থাকলেও আমি আমার নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্য এ পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৪ ডিসেম্বর দুপুরে একটি পত্র মাননীয় অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে মহামান্য প্রেসিডেন্ট বরাবর পাঠিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, আমি সবার কাছে দোয়া চাই। আল্লাহ আমাকে দেশ, জাতি এবং মানবতার কল্যাণে আমৃত্যু সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার যেন তৌফিক দান করেন।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর সকালে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১ (মীরসরাই) এর সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারের কাছ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান।
..
সমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইমাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে আধিপত্য
| শিরোনামজাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেছেন, চীনের বর্তমান সরকার যতদিন ক্ষমতায়
| আন্তর্জাতিকরাঙামাটি: চট্টগ্রামের রাউজান উপজেলায় আব্দুল মান্নান (৩২) নামে রাঙামাটির কাউখালী
| রাজনীতিঢাকা: প্লেনের টিকেটের দাবিতে আন্দোলনরত সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করার
| রাজনীতিনিজস্ব প্রতিবেদক : দেশে জুলাই মাসে করোনায় আক্রান্ত ৯৮ শতাংশের
| শিরোনামআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, সাম্প্রতিক
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির
| জাতীয়