
সমাচার ডেস্ক: শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর আবারও হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (২৭ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে সংগঠনটির পক্ষ থেকে শাহবাগে পুনরায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।
এর আগে তারেক রহমানের হাদির কবর জিয়ারতের কারণে সাময়িকভাবে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে তারা শাহবাগ এলাকা ছেড়ে যান। তারও আগে হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘অনির্দিষ্টকালের জন্য’ শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করেন। সন্ধ্যার পর থেকে সেখানে হাদি সমর্থকদের ভিড় বাড়তে থাকে। রাতভর আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করেন।
গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। তিন দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান ইনকিলাব মঞ্চের এ মুখপাত্র।
..

২৮ মার্চ ২০২৬ আশরাফুল আলম সরকার-গাজীপুর জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয়
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তেলের দাম না
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ‘শাহেদ’ ড্রোনের আরও উন্নত সংস্করণ
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেসের ১২তম মহাপরিচালক (ডিজি)
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় জোরদার
| শিরোনাম কোন মন্তব্য নাইবিনোদন ডেস্ক: ২০২৫ সালের মহাকুম্ভ মেলা থেকে ভাইরাল হয়েছিলেন মোনালিসা
| বিনোদন কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ
| শিরোনাম কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : সরকারের বিরুদ্ধে ভোট ‘কারচুপির’ অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচনের
| জাতীয়আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় পেতে রাখা বোমা হামলা থেকে অল্পের
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের
| রাজনীতিবহুদিন ধরেই বলিউড টাউনে গুঞ্জন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি
| আন্তর্জাতিকআন্তজাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। গত
| আন্তর্জাতিকগাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস
| শিক্ষাকুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২জন নিহত
| শিরোনাম