
সমাচার ডেস্ক: ভারতের ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস জানা যায়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিএসএফ একজন সদস্যের নাম বিপিন কুমার। তার বয়স ৩৫ বছর। তিনি বিএসএফ ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য।
জানা যায়, আজ সকালে টহল দেওয়ার সময় হঠাৎ পেছন থেকে দুইটি গুলি তার গায়ে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে বিপিন কুমার মাটিতে লুটে পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, ওই সদস্যের শরীরে আগ্নেয়াস্ত্রের দুইটা জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্থিতিশীল হয়েছে।
বর্তমানে জিবি হাসপাতালে আহত সদস্যের চিকিৎসা চলছে।
বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লিতে সদর দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে বিএসএফকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
..
মুহাম্মাদ আরিফুর রহমান রণি, ঝালকাঠি প্রতিনিধি: নির্মাণ কাজ শেষ হওয়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইআনাছুল হক, ঈদগাঁওঃ কক্সবাজারের আলোচিত ঈদগাঁও উপজেলা ও রামু উপজেলার
| শিরোনাম কোন মন্তব্য নাইফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার টেকনাফ নাফ নদীতে জেলেদের মৎস্য আহরণ কার্যক্রম
| শিরোনাম কোন মন্তব্য নাইমাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: রাজধানী ঢাকায় কর্মরত চট্টগ্রামের মিরসরাইয়ের সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই
| রাজধানী কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ শফিকুল ইসলাম শফিক ধর্মপাশা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর
| শিরোনাম কোন মন্তব্য নাইনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান
| শিরোনাম কোন মন্তব্য নাইশেরপুর: দুর্নীতির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব
| সারাদেশঢাকা: পূর্বাভাসকে সত্য পরিণত করে প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করেছে। দেশের
| জাতীয়সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
| সারাদেশঢাকা: বাংলাদেশ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট আমদানি করার আগ্রহ ব্যক্ত করেছে
| তথ্যপ্রযুক্তিআন্তর্জাতিক ডেস্ক :২০১৮ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী
| আন্তর্জাতিকআন্তর্জাতিক ডেস্ক : নেপালে ৬০ জনেরও বেশি যাত্রী নিয়ে দুটি
| আন্তর্জাতিক