
সমাচার ডেস্ক: মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন দুই কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ তোলা হয়। এর জের ধরেই সংঘর্ষ শুরু হয়।
ওসি আরও বলেন, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছি। আর আইডিয়াল কলেজ কলাবাগান থানা এলাকার আওতাধীন। সেখানকার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে নতুন করে এই সংঘর্ষের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় তীব্র যানজট তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
এই সমস্যা সমাধানে গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছিল। আর মারামারি করবেন না বলে তখন প্রতিজ্ঞা করেছিলেন তারা।
..
সমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার
| জাতীয় কোন মন্তব্য নাইঢাকা: মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয়
| শিরোনামখুলনা: করোনা আক্রান্ত ও উপসর্গে খুলনার পৃথক চারটি হাসপাতালে চিকিৎসাধীন
| জাতীয়নিউজ ডেস্ক : বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের
| জাতীয়সমাচার ডেস্ক::: শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিজয়ী সংসদ সদস্য মতিয়া চৌধুরী
| জাতীয়বরিশাল: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য
| রাজনীতিদেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়কের উন্নয়ন ও সিলেট-তামাবিল
| জাতীয়