
নিউজ ডেস্ক: নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতি বউকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন (৫৫)কে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। ভুক্তভোগীর স্বামী কাওসার মজুমদার বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করেছেন। শনিবার আদালতের মাধ্যমে অভিযুক্ত ইসমাইলকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সদরের চিনিকলসংলগ্ন তেবাড়িয়া ইউনিয়নের জংলি গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে নিজের স্ত্রীর নাম ভেঙে কৌশলে প্রতিবেশী নাতি বউকে তার স্বামীর মাধ্যমে বাড়িতে ডেকে আনেন। বাড়িতে এসে ভুক্তভোগী দেখেন তার দাদী শাশুড়ি বাড়িতে নেই। এ সময় ইসমাইল জোর করে মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে গৃহবধূকে উদ্ধার করেন এবং ঘটনাস্থলেই ইসমাইলকে গণধোলাই দিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তবে মামলা হয়েছে জানতে পেরে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।
শনিবার ভোরে গ্রামের এক বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় বাইরে বের হলে এলাকাবাসীর হাতে ধরা পড়েন ইসমাইল। পরে তাকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয় এবং গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। নাটোর থানা পুলিশ গিয়ে তাকে আটক করে। নাটোর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।
..
সমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইনোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
| শিরোনামচট্টগ্রাম: চট্টগ্রামে সংক্রমিত করোনার নমুনায় যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার ধরণ
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : দেশে সাত মাসের মধ্যে করোনায় সবচেয়ে বেশি
| শিরোনামবিনোদন ডেস্ক : আলোচিত মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব
| বিনোদননিউজ ডেস্ক : পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে
| জাতীয়ঢাকা: করোনা ভাইরাসের কারণে এ বছর নির্ধারিত সময়ে এসএসসি এবং
| শিক্ষা