
কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব নয়াপাড়া আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আরমান উল ইসলাম শান্ত (১৯)। তিনি স্থানীয় বাসিন্দা মৃত সেলিম উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের লোকজন শান্তকে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শান্ত কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে, তার মৃত্যুর পেছনে আসল কারণ এখনো স্পষ্ট নয়। কেউ কেউ ধারণা করছেন, ব্যক্তিগত জীবন নিয়ে হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
চকরিয়া থানার ওসি (তদন্ত) ইয়াছিন মিয়া বলেন, “ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
শান্তর পরিবার এ ঘটনায় শোকাহত। তারা বিশ্বাস করতে পারছেন না যে শান্ত আত্মহত্যা করতে পারেন। পরিবারের দাবি, তদন্তের মাধ্যমে সঠিক কারণ বের করে দোষী কেউ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানার জন্য পুলিশি তদন্ত চলছে।
..
২এপ্রিল ২০২৬ সঞ্জীব কুমার সাহা -গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: সরকার নির্ধারিত
| সারাদেশ কোন মন্তব্য নাই২ এপ্রিল ২০২৬ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত
| সারাদেশ কোন মন্তব্য নাই২ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে প্রায় ২
| সারাদেশ কোন মন্তব্য নাই২এপ্রিল ২০২৬ সঞ্জীব কুমার সাহা -গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি : চারদিন ধরে গাড়িতে
| সারাদেশ কোন মন্তব্য নাই১ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি তেলবাহী
| সারাদেশ কোন মন্তব্য নাইবাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রমজানকে ঘিরে তরুণদের ধর্মীয় অনুশীলনে উদ্বুদ্ধ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ভুয়া অর্ডার দিয়ে জামায়াতে ইসলামীর ‘ভাইয়েরা’ বেশি হয়রানি
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের
| শিরোনাম কোন মন্তব্য নাইকলকাতা: গুরুতর অসুস্থ অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মিমি
| বিনোদনজাতীয় সংসদ ভবন থেকে: দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে
| জাতীয়সমাচার ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম
| শিরোনামবাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বিশেষ দু’টি সেবা নিয়ে শুরু
| সারাদেশকক্সবাজার: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের
| আইন ও আদালতমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার
| শিরোনামনিজস্ব প্রতিনিধি : রাজধানীর কদমতলী মুরাদপুরে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের
| রাজধানী