
গোলাম সাব্বির আহমেদঃ দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১২তম বর্ষপূর্তি উযাপিত হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিভাগের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে দেশের প্রথিতযশা তিন সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনাপ্রাপ্ত তিন সম্পাদক হলেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। স্বাগত বক্তব্য রাখেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান।
অনুষ্ঠানে তিন সম্পাদকের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি। এতে অতিথিবৃন্দ দেশের গুণী তিন সম্পাদককে সংবর্ধনা দেওয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে সেমিনার ও মিলনমেলা অনুষ্ঠিত হবে।
..
১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট ঃ ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের
| জাতীয় কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায়
| জাতীয় কোন মন্তব্য নাইকরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তবে তিনি
| জাতীয়ঢাকা: নয় বছর আগে বাংলাদেশি ২ নাগরিককে হয়রানির অভিযোগে ইতিহাদ এয়ারওয়েজ
| আইন ও আদালতবিনোদন ডেস্ক: তরুণ ফ্যাশন মডেল ও অভিনেত্রী রিয়া বর্মন ধীরে
| বিনোদনআন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের সিন্ধু নদের কমিশনারদের বৈঠক
| আন্তর্জাতিকবিনোদন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা
| বিনোদনবিনোদন: ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৪ তম
| বিনোদননিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত
| রাজনীতিঢাকা: সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এমন নতুন দলগুলোর নিবন্ধন নেওয়ার
| জাতীয়