
আল-ইমরান, বগুড়া: বগুড়ায় শহরের চারমাথার ধমকপাড়া এলাকায় গত কাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টা থেকে মাহদী হাসান (৫) নামের এক শিশু নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর তার স্বজনরা খোঁজাখুজি করে না পেলে থানায় সাধারন ডায়েরি করে। পরে আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় মাহাদী হাসানের বাবা শফিকুলের প্রতিবেশী তহমিনার বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় মাহদী হাসান (৫) শিশুটির লাশ পাওয়া যায় এবং লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওই নারী এবং বাড়িতে হামলা চালায়। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি অনুকূলে গেলে সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। এসময় ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, “৯৯৯- এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শিশুটির মরদেহ এখনো পরিবারে কাছে রয়েছে। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবো।”
তিনি আরও বলেন, “কি কারণে এই হত্যাকাণ্ড সেটি এখনও জানা যায়নি। তবে লাশের পাশে একটি মুক্তিপণ আদায়ের চিরকুট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণের কথা উল্লেখ ছিলো। আটক নারীকে এখনও আমরা কিছু জিজ্ঞাসাবাদ করতে পারিনি। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য পরে বলতে পারবো।”
..
সমাচার ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসের একটি ভবনে গ্যাস লিক
| শিরোনাম কোন মন্তব্য নাইবিনোদন প্রতিবেদক: সম্প্রতি শেষ হয়েছে দেশের আলোচিত ফ্যাশন রিয়েলিটি শো
| বিনোদন কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বিএনপির
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবেড়
| শিরোনাম কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের
| শিরোনাম কোন মন্তব্য নাইজহিরুল হক (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি জোট সমর্থিত গণসংহতি
| Uncategorized কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমশ যুদ্ধের শঙ্কা বেড়েই চলছে। মার্কিন প্রেসিডেন্ট
| শিরোনাম কোন মন্তব্য নাইআনাছুল হক, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও বাজারে গভীর রাতে এক রহস্যজনক
| শিরোনাম কোন মন্তব্য নাইচট্টগ্রাম: কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) মধ্যরাতে ৫৭ জন কর্মকর্তার
| অর্থনীতিরাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪
| জাতীয়নিউজ ডেস্ক::: ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে আলাদা
| শিক্ষানিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে
| জাতীয়নিউজ ডেস্ক : নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় বিএনপির মহাসচিব
| আইন ও আদালতঢাকা: চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি ঢাকায় এসেছেন।মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : সড়কে হাল্কা যানবাহন ঠেলে নিয়ে যাওয়ার ঘটনা
| আন্তর্জাতিক