
মুহাম্মদ কিফায়ত উল্লাহ, টেকনাফ প্রতিনিধি:: টেকনাফ সীমান্তের একটি বসতঘরে অভিযান চালিয়ে ২টি গ্রেনেড, ১টি রকেট বোমা, ২৪০টি রাইফেলের গুলি ও ১টি কম্পাসসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক মো. শফিউল আলম (৫৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে।
রবিবার (২০ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, রবিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ায় বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা অস্ত্রের একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বাড়িটি ঘেরাও করে একজনকে আটক করা হয়।
পরে আটক শফিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর ও ভিটে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে বাড়ির আঙ্গিনায় বালির বস্তার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২টি গ্রেনেড, ১টি রকেট বোমা, ২৪০টি রাইফেলের গুলি ও ১টি কম্পাস। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।
বিজিবির এ কর্মকর্তা জানান, আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে, সীমান্তের অবৈধ পথে মিয়ানমার থেকে এসব অস্ত্র ও গুলিসহ অন্য উপকরণ পাচার করে আনা হয়। পরে এগুলো দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশে বাড়িতে মজুদ করা হয়।
..
৩ এপ্রিল ২০২৬ পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা
| সারাদেশ কোন মন্তব্য নাই৩ এপ্রিল ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়
| সারাদেশ কোন মন্তব্য নাই৩ এপ্রিল ২০২৬ মিলন ইসলাম-সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ
| সারাদেশ কোন মন্তব্য নাই৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থানা এলাকায়
| সারাদেশ কোন মন্তব্য নাই৩ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান – বরিশাল ব্যুরো প্রধানঃ ঝালকাঠির
| সারাদেশ কোন মন্তব্য নাই৩ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই২ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের
| সারাদেশ কোন মন্তব্য নাই২ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক ; তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
| রাজনীতিসমাচার ডেস্ক: ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ ওয়াশিংটনকে হুঁশিয়ারি
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে করোনার টিকা প্রয়োগের তারিখ একদিন এগিয়ে
| জাতীয়নিউজ ডেস্ক : পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নবম মহাপরিচালক
| জাতীয়বলিউডে ড্রাগ কেলেঙ্কারির মধ্যে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) জানাচ্ছে,
| বিনোদনস্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত ৬ সেপ্টেম্বর
| খেলাধুলাকলকাতা: দশকের পর দশক ধরে বাঙালি জাতির শিল্প-সাংস্কৃতির আদান-প্রদানের পীঠস্থান
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া মার্কেট থেকে
| জাতীয়