
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর জেলা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান মৃত মো. সেলিম খানের লুন্ঠিত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদার বাড়ীর রাস্তার পাশে বাঁশ বাগান হতে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই ৯ এম.এম. পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে চাঁদপুর সদর মডেল থানায় রক্ষিত পাবলিক গান রেজিষ্টার যাচাই বাছাই করে জানাগেল উদ্ধারকৃত পিস্তল ও গুলি সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত মো. সেলিম খানের। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর উল্লেখিত পিস্তল উদ্ধারকৃত এলাকায় গণপিটুনিতে মারা যায় চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান। ওই সময়ে তাদের সাথে থাকা একটি শটগান থানায় জমা হলেও পিস্তলটি উদ্ধার হয়নি।
এর আগে গত ৩ সেপ্টেম্বর ছিল জেলার লাইসেন্সকৃত অস্ত্র ও গোলাবারুদ জমাদানের শেষ তারিখ। ওইদিন পর্যন্ত জেলায় লাইসেন্সকৃত ১২২টি অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ১২১টি জমা হয়। তখনই বাদ ছিলো সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খানের খোয়া যাওয়া পিস্তলটি। সর্বশেষ সেটিও যৌথ বাহিনীর অভিযান উদ্ধার হয়েছে।
..
১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট ঃ ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের
| জাতীয় কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায়
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং
| জাতীয়ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে।
| অর্থনীতিচট্টগ্রাম প্রতিনিধি : হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় একটি
| শিরোনামনিউজ ডেস্ক : আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থীদের
| জাতীয়(মৌলভীবাজার) কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে
| তথ্যপ্রযুক্তিঢাকা: ধর্ষকদের কঠোর শাস্তির পাশাপাশি তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও ছাড় দেওয়া হবে না
| রাজনীতিঢাকা: ইউরোপের দেশ হাঙ্গেরি এবং দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া বাংলাদেশের কাছে
| জাতীয়সমাচার ডেস্ক: জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর)
| শিরোনাম