সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ এলাকায় কয়েক ডজন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।এদিকে এমন সংকটময় পরিস্থিতিতেও লুটপাটের আশঙ্কা করছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস। তিনি বাসিন্দাদের আনুরোধ করে বলেছেন, লুটপাটের চিন্তাও করবেন না, ঘরেই থাকুন। এমন কাজ করলে পরে অবশ্যই পস্তাতে হবে।
এর আগে এই অঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে অন্তত ২২৫ জন প্রাণ হারিয়েছিলেন। এর মাত্র দুই সপ্তাহের মধ্যেই অঙ্গরাজ্যটি আবারও বড় ধরনের দুর্যোগের মুখে পড়ল।

