রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। উপদেষ্টা আসিফ নজরুল আমার অত্যন্ত ঘনিষ্ঠজন। তিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় একজন খুনি কীভাবে জামিন পান। এর উত্তর কী দেবে অন্তর্বর্তীকালীন সরকার?তিনি বলেন, ছাত্র আন্দোলনে এই এলাকার পাঁচ জন শহীদ হয়েছেন। শেখ হাসিনা গণহত্যা চালিয়েছেন। তার সহযোগী এই সাবের হোসেন চৌধুরী। তিনি তো শেখ হাসিনার চেতনায় লালিত পালিত। তিনি (সাবের হোসেন চৌধুরী) গুম খুনের কর্মসূচি সফল করেছেন।
রিজভী আরও বলেন, ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের, জনগণের সমর্থিত সরকার। তারা থাকা অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যে কীভাবে সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পান। তাহলে এই সরকার কাকে প্রটেকশন দিচ্ছে? সংক্ষিপ্ত সমাবেশ শেষে সাবের চৌধুরীর গ্রেপ্তারের দাবিতে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, মহানগর বিএনপি নেতা ইউনূস মৃধা, সাবেক কাউন্সিলর লিটন ও সেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির এ সময় উপস্থিত ছিলেন।

