
নিউজ ডেস্ক:::: ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল ফ্রি (বিনামূল্য) করার নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপদেষ্টা বলেছেন- বিদ্যুৎ না থাকায় ফেনী জেলার ৭৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন হচ্ছে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো সচল রাখা অত্যন্ত জরুরি। তাই বিটিআরসিকে ৭৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর কর্তৃক জেলায় স্থাপিত জেনারেটরগুলোর প্রয়োজনীয় ডিজেল বিনামূল্যে প্রদান করার নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা।
জানা গেছে, প্রতি ঘণ্টায় পোর্টেবল জেনারেটরে (পিজি) (৭৫ কেভি) ডিজেল ব্যবহৃত হয় ২.৩ লিটার এবং জেনারেটর (ডিজি) (৩০ কেভি) ডিজেল ব্যবহৃত হয় ৪.৪ লিটার। এই হিসেবে ৭৮টি জেনারেটরে প্রতিদিন ৬৫৫২ লিটার ডিজেল ব্যবহৃত হয়, যার মূল্য ৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা। সাত দিনে লাগবে ৪৫ হাজার ৮৬৪ লিটার, যার মূল্য ৪৯ লাখ ৯৯ হাজার ১৭৬ টাকা।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার নির্দেশনায় বিটিআরসি’র ফান্ড থেকে এই টাকা প্রদান করা হচ্ছে।
..
৯ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার জেলার পুলিশ সুপার
| সারাদেশ কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ
| সারাদেশ কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় চক
| সারাদেশ কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের
| সারাদেশ কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার
| জাতীয় কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : রাজনীতিতে ব্যারিস্টার মওদুদ আহমদের বার বার দলবদলের
| জাতীয়নিউজ ডেস্ক : ফাতিমা তাসনিম নামে এক নারী কানাডায় বাংলাদেশ
| জাতীয়স্পোর্টস ডেস্ক: ঘুরে ফিরে আবারো সেই লজ্জার হার। নিউজিল্যান্ডের কাছে
| খেলাধুলানাঈম হোসেন দূর্জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে, চট্টগ্রাম
| শিরোনামঢাকা: বাংলাদেশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া গুম ও বিচার বহির্ভূত
| জাতীয়ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন নুরেরচালার সাঈদনগর এলাকায় জালনোট প্রস্তুতকারী একটি
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : ভবিষ্যতে ডাকের মাধ্যমে খাদ্যদ্রব্য, ফলমূলসহ বিভিন্ন পচনশীল
| জাতীয়