
সমাচার অনলাইন ডেস্ক: বিভিন্ন দেশ থেকে সাড়ে ৪ লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি। স্পন্সর ভিসার মাধ্যমে এই শ্রমিক নেবে দেশটি। ২০২৫ সালের মধ্যে এ শ্রমিক নেয়া হবে। সমান সুযোগ দেয়া হবে বাংলাদেশিদেরও।স্থানীয় সময় শুক্রবার (৭ জুলাই) সকালে দেশটির মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে বেশ উচ্ছ্বসিত ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এরমাধ্যমে বাংলাদেশ থেকে অনেকেরই ইতালিতে আসার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তারা।এ বছরের জন্য ঘোষিত এক লাখ ৩৬ হাজার জনের মধ্যে ৮২ হাজার শ্রমিক ইতোমধ্যে ভিসা পেয়েছেন, বাকিদের ভিসা প্রসেসিং হচ্ছে। চলমান এই স্পন্সর আইনের মধ্যেই দেশটির সরকার স্পন্সর ভিসার গেজেট প্রকাশ করেছে।বিদেশি শ্রমিকদের নিতে নতুন করে কৃষি এবং পর্যটন খাতের পাশাপাশি জেলে, যাত্রীবাহী বাস চালক, নার্স, বৃদ্ধদের দেখাশোনা এবং ওয়েল্ডিংয়ের জন্যও কোটা নির্ধারণ করেছে দেশটি। এছাড়া ভবন নির্মাণ, জাহাজ নির্মাণ, পণ্য আনা-নেয়ার জন্য বড় ট্রাকের চালক পদে এবং পর্যটন হোটেল, মেকানিক, টেলিকমিউনিকেশন ও খাদ্য-দ্রব্যাদি উৎপাদন খাতেও শ্রমিক নিবে।তবে বাংলাদেশের সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত চুক্তি না থাকায় ট্রাক কিংবা বাস চালনায় বাংলাদেশিরা আসতে পারবে না। তবে কোনো বাংলাদেশি যদি এমন দেশে থাকে, যার সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্সের চুক্তি রয়েছে- সেই দেশ থেকে আবেদন করা সম্ভব হবে।প্রবাসীদের যুক্তরাজ্যের পর ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ ইতালি। অনেক প্রবাসী বাংলাদেশি ইতালিতে বসবাস করছে দীর্ঘদিন ধরে।
..
১৩ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : দীর্ঘ আলোচনার পরও
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক সমাচার ডেস্ক : ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাইনিউজ ডেস্ক : ঐক্যবদ্ধ থাকলে দেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী
| রাজনীতিনিউজ ডেস্ক : ভারতের বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানিকৃত বিদ্যুৎ মার্চ মাসের প্রথম
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে করোনাভাইরাসে তরুণদের সংক্রমণের হার বেড়েছে। বিভিন্ন
| জাতীয়বিনোদন ডেস্ক : ভারতীয় তারকাদের রহস্যজনক মৃত্যুর তালিকা বেড়েই চলছে।
| বিনোদনপটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সরকারি কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের
| শিরোনামঢাকা: জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন,
| জাতীয়সমাচার ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে
| শিরোনামমোঃ রাকিব হাসান:ডিজিটাল যুগে কলমের পরিবর্তে কীবোর্ড আর টাচস্ক্রিন যেখানে
| শিরোনাম