রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১
নিউজ ডেস্ক : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  সোমবার (৩ এপ্রিল) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭৬৯ ইয়াবা, ৭ কেজি ৫৫০ গ্রাম গাঁজা ও ৩৬.৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!

হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে: ডিএসসিসি প্রশাসক