কাশিয়ানীতে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক

কাশিয়ানীতে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ১৬ কেজি গাঁজাসহ জসিম সরদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।শনিবার (২৫ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।আটক জসিমের বাড়ি নড়াইল জেলার নড়াগাতি এলাকায়।এর আগে, শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল কাশিয়ানী থানার চাপ্তা মাদ্রাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জসিমের কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে শনিবার সকালে তাকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বলেন, শনিবার দুপুরে কাশিয়ানী থানা পুলিশ আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

জামায়াত জোটের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি