তুরস্কে আরও ৪ মরদেহ উদ্ধার করল বাংলাদেশি দল

তুরস্কে আরও ৪ মরদেহ উদ্ধার করল বাংলাদেশি দল
নিউজ ডেস্ক : তুরস্কে ভূমিকম্প পরবর্তী অনুসন্ধানে বাংলাদেশের উদ্ধারকারী দল আরও চার জনের মরদেহ উদ্ধার করেছে।বুধবার (১৫ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, রাতে তুরস্কের আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় পঞ্চম দিনে চার জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকর্মীরা এ নিয়ে সর্বমোট ২০ জনকে উদ্ধার করে। এদের মধ্যে জীবিত একজন ছিলেন।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ৮ ঘণ্টার দুঃসাহসিক ও রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে একই পরিবারের চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই চারজনের মধ্যে রয়েছেন বাবা-মা ও তাদের দুই সন্তান। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।উল্লেখ্য, গতকালের উদ্ধারকাজে বাংলাদেশের উদ্ধারকারী দলের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারীরাও অংশগ্রহণ করে।তুরস্কে থেকে উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান এসব তথ্য ফায়ার সার্ভিসকে জানিয়েছেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!