
নিউজ ডেস্ক : শুধু সভা করে, কথা বলে এই ভয়াবহ ফ্যাসিবাদী সরকারের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমে এই সরকারের পতন ঘটিয়ে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, মূল কথা হচ্ছে অনেক হয়েছে, এবার বিদায় হও। জনগণের রক্ত শোষণ করে খেয়েছ এবার বিদায় হও। পদত্যাগ করুন, পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করুন, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন। যেই তত্ত্বাবায়ধক সরকার নতুন কমিশন গঠন করবে, সেই নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবে।বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি স্বাধীনচেতা, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দেশপ্রেমিক। ১৯৭১ সালে জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে তারা যুদ্ধ শুরু করেছিল। পরবর্তীকালে ৯০ সালে স্বৈরাচার এরশাদের হাত থেকে গণতন্ত্র রক্ষা করেছিলেন বেগম খালেদা জিয়া। আজকে আবার ফ্যাসিবাদকে হটানোর জন্য সামগ্রিক লড়াই শুরু হয়েছে। এই লড়াই শুধু বিএনপির লড়াই নয়, এটা বিরোধী দলের নয়, এটা জনগণের লড়াই।‘পদযাত্রা নয়, মরণযাত্রা শুরু হয়েছে বিএনপির’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, অদ্ভুত, এ ধরনের কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এগুলো জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছু নয়।ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, আমাদের অধিকার আপনারা কেড়ে নিয়েছেন। আমাদের দুই বার ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন। জনগণের বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু কেড়ে নিয়েছেন। মানুষের পকেট কেটে আপনি বড়লোক হচ্ছেন, আর সেই টাকা বিদেশে পাচার করছেন।এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জাগপার (একাংশের) সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার (একাংশের) চেয়ারম্যান নুরুল আমিন বেপারি, সাম্যবাদী দলের চেয়ারম্যান কমরেড নুরুল ইসলাম, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, মাইনরিটি পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের (একাংশের) চেয়ারম্যান শাওন সাদেকী, এনপিপি প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসেন, নবী চৌধুরী, মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জনকে
| শিরোনাম কোন মন্তব্য নাইফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে রমজান উপলক্ষে
| শিরোনাম কোন মন্তব্য নাইজহিরুল হক,বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের তিতাস নদী থেকে এক
| শিরোনাম কোন মন্তব্য নাইজহিরুল হক,বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশে আর কোনো ‘মব কালচার’ (গণপিটুনি বা বিশৃঙ্খলা)
| শিরোনাম কোন মন্তব্য নাইধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের অভিযানে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে প্রধান রাজনৈতিক
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা ও
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি মোকাবেলায় ‘জিরো টলারেন্স’
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : রাজধানীতে ১০ তলা বঙ্গবাজার পাইকারি মার্কেটসহ ঢাকা
| জাতীয়রাবি: মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে
| আইন ও আদালতনিউজ ডেস্ক : শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ
| রাজনীতিফারমার্স ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এবারের বাণিজ্য মেলায়
| অর্থনীতিনিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনের
| জাতীয়