
নিউজ ডেস্ক : গণতন্ত্র ও জাস্টিসের জন্য কারও সুপারিশ করার দরকার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার (১৩ জানুয়ারি) বাংলা একাডেমীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতফুল হাই শিবলী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরকালে গণতন্ত্র-মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে কিনা আব্দুল মোমেনকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, এসব ব্যাপারে বাংলাদেশকে শেখানোর কিছু নেই। কারণ, এটা আমাদের মজ্জাগত। এটা আমাদের অন্তরে, সর্বক্ষেত্রে। গণতন্ত্র, জাস্টিসের জন্য কারও সুপারিশ করার দরকার নেই। যদি কেউ কোনো সুপারিশ করে আমরা সেটা শুনবো। পরীক্ষা করে সেটা যদি আমাদের দেশের জন্য মঙ্গল হয় তাহলে সেটা গ্রহণ করবো।ইন্দো-প্যাসিফিক জোটে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, এ জোটে যোগ দিতে বাংলাদেশের খুব আপত্তি নেই। আমরা এটা নিয়ে স্টাডি করছি। ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফোরামে যোগদান করলে করলে আমাদের লাভ হলে আমরা করবো।যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে বলেও জানান মন্ত্রী। এ ব্যাপারে তিনি বলেন, আমাদের সুসম্পর্ক থাকা স্বাভাবিক। কারণ, আমেরিকা যে বিষয়ে বিশ্বাস করে বাংলাদেশও সে বিষয়ে বিশ্বাস করে। যেমন দেখুন গণতন্ত্র, মানবাধিকার এগুলোয় বাংলাদেশ শুধু বিশ্বাস করে না, সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের ৩০ লাখ লোক রক্ত দিয়েছে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় সরকার সমুন্নত রাখতে।

মাদারীপুর জেলা প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থ বছরের জিওবি ম্যানটেনেন্স আওতায় মাদারীপুর জেলার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিএনপির নেতৃত্বাধীন সরকার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন থেকে শনিবারও অফিস
| জাতীয় কোন মন্তব্য নাইকল্পনা খানম,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: রাজনীতির ইতিহাসে কিছু দিন কেবল ফলাফলের
| শিরোনাম কোন মন্তব্য নাইমো: রেজাউল করিম, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরে একটি মৎস্য খামারে
| শিরোনাম কোন মন্তব্য নাইরাজশাহী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান ও
| শিরোনামখুলনা: গণপরিবহন চালুর দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
| শিরোনামরাজধানীর শ্যাওড়াপাড়ার বাসিন্দা হানিফ সরকারের দিনটা খুব সাদামাটাভাবেই শুরু হয়েছিল।
| আইন ও আদালতনিউজ ডেস্ক : নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন থানার
| আইন ও আদালতগোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
| সারাদেশনিজস্ব প্রতিবেদক ; বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বেড়েছে। গত
| জাতীয়ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে।
| অর্থনীতি