
নিউজ ডেস্ক : বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের (আইএবি) সদ্য সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। সোমবার (২ জানুয়ারি) ডিএনসিসি মেয়র এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।শোকবার্তায় আতিকুল ইসলাম বলেন, স্থপতি মোবাশ্বের হোসেন দেশের স্থাপত্য শিল্পে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি ছিলেন জাতির গর্বিত সন্তান। তিনি তার মেধা ও মনন দিয়ে স্থাপত্য শিল্প সমৃদ্ধ করেছেন। নাগরিক অধিকার আদায় ও পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি।মেয়র আরও বলেন, বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রেও তিনি অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন অনিয়মের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। নগরীর মাঠ, পার্ক, ও খাল অবৈধ দখল থেকে উদ্ধার করতে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন প্রতিভাদীপ্ত স্থপতি ও অসাধারণ দেশপ্রেমিককে হারালো। এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।উল্লেখ্য, রোববার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট ঃ ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের
| জাতীয় কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায়
| জাতীয় কোন মন্তব্য নাইঢাকা: ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার সাইবার
| জাতীয়স্পোর্টস ডেস্ক : আজ ৫ অক্টোবর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের
| খেলাধুলা৩০ মার্চ ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের
| সারাদেশমোঃ আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি: ‘ডায়াবেটিস-সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে
| শিরোনামডিএসসিসি‘র উন্নয়ন কার্যক্রমের সাথে অন্যান্য সংস্থার কার্যক্রমের পুনরাবৃত্তি এড়াতে ১লা
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : ’৯০-এর পটভূমি আর ২০২১-এর পটভূমি এক নয়।
| রাজনীতিচীনের চাপের কারণে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা কেনার সিদ্ধান্ত স্থগিত করেছে
| আন্তর্জাতিক