
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ১৯৪৯ সালে যখন দল প্রতিষ্ঠা করা হয়, তখন মওলানা ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। তখন বঙ্গবন্ধু জেলে বন্দি ছিলেন।তিনি বলেন, পরে সাধারণ সম্পাদক শামসুল হক বন্দি হয়ে অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। সাধারণ সম্পাদক হয়ে আওয়ামী লীগকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আওয়ামী লীগকে সংগঠিত করতে মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেছিলেন তিনি।শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলটির প্রেসিডিয়াম সদস্য এসব কথা বলেন। শেখ ফজলুল করিম সেলিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপমহাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, সততা, অসাম্প্রদায়িকতার মধ্য দিয়ে আওয়ামী লীগ গড়ে উঠেছিল।বঙ্গবন্ধু ছেলেবেলা থেকেই প্রতিবাদী উল্লেখ করে তিনি বলেন, ছেলেবেলায় বন্ধু মালেককে হিন্দু মহাসভার গোপালগঞ্জের নেতা মারধর করলে বঙ্গবন্ধু প্রতিবাদ করেন। উল্টো বঙ্গবন্ধুকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরা হয়।ছাত্র রাজনীতি নিয়ে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী আন্দোলনে অংশ নেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে। পরে ক্ষমা চাওয়ার বিনিময়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা বললেও বঙ্গবন্ধু ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্ব নিয়ে শেখ সেলিম বলেন, আদমজী জুটমিলে বাঙালি-বিহারি দাঙ্গা বাঁধলে ৫০০ বাঙালি হত্যা করা হয়। তখন বঙ্গবন্ধু সেখানে নিজে গিয়ে দাঙ্গা থামিয়ে ছিলেন। তখন শেরেবাংলা বঙ্গবন্ধুকে বলেছিলেন ওখানে গিয়েছেন কেন? বঙ্গবন্ধু জবাবে বলেছিলেন, আমি না গেলে আমার আরও কয়েক হাজার বাঙালি মৃত্যুবরণ করতেন।হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আ. লীগের পুনরুজ্জীবিতকরণ নিয়ে তিনি বলেন, ১৯৬৪ সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে তখন আতাউর রহমান খান, আব্দুস সালামের কাছে যান, কেউই রাজ হননি। পরে আব্দুর রশিদ তর্কবাগীশের কাছে গেলে তিনি রাজি হন। তাকে সভাপতি ও বঙ্গবন্ধুকে সেক্রেটারি করে আওয়ামী লীগ পুনর্গঠিত হয়।সকাল সাড়ে দশটার দিকে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো নেতাকর্মী সম্মেলনে এসেছেন

১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট ঃ ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের
| জাতীয় কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায়
| জাতীয় কোন মন্তব্য নাইমাদারীপুর জেলা প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক
| শিরোনামনিউজ ডেস্ক : ইমরান পরবর্তী পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : অর্থ পাচার মামলায় আলোচিত ঢাকার বাড্ডা এলাকা
| আইন ও আদালতনিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ ডিসেম্বর বিকেলে বিজয়ের ৫০ বছর
| জাতীয়সমাচার ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
| জাতীয়ঢাকা: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা
| জাতীয়সমাচার রিপোর্ট করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী হিসাবে অভিযুক্ত রিজেন্ট
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন
| জাতীয়