
নিউজ ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।বৃহস্পতিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে ৬ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৩৫২ ও ২ হাজার ১৯০ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।বৃহস্পতিবার এই সময়ে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে ১৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮১টির। অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ারের দাম।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-মুন্নু সিরামিক, মুন্নু অ্যাগ্রো, অ্যাডভেন্ট ফার্মা, ইন্ট্রাকো, বসুন্ধরা পেপার, জেনেক্স, অ্যাপেক্স ফুডস, বিডি ল্যাম্বস, অগ্নি সিস্টেম ও জেমেনি সি ফুড। আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৩ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৫ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী হতে দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে ৬ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করে।অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট কমে ১৮ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে তিনটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০টির। অপরিবর্তিত রয়েছে ছয়টি কোম্পানি শেয়ারের দাম।

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জনকে
| শিরোনাম কোন মন্তব্য নাইফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে রমজান উপলক্ষে
| শিরোনাম কোন মন্তব্য নাইজহিরুল হক,বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের তিতাস নদী থেকে এক
| শিরোনাম কোন মন্তব্য নাইজহিরুল হক,বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশে আর কোনো ‘মব কালচার’ (গণপিটুনি বা বিশৃঙ্খলা)
| শিরোনাম কোন মন্তব্য নাইধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের অভিযানে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে প্রধান রাজনৈতিক
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা ও
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক : জনগণের ইচ্ছেতেই বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে, শেখ
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সারাদেশব্যাপী লকডাউন কর্মসূচির
| শিরোনামনিউজ ডেস্ক : রাজধানীর বনানী থানায় চিত্রনায়িকা পরীমনি ওরফে শামসুন্নাহার স্মৃতির
| আইন ও আদালতনিউজ ডেস্ক : গরমের মধ্যে সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার
| জাতীয়নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পাঁচদোনায় ভাড়া বাড়ি থেকে লামিয়া আক্তার
| শিরোনামমো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত
| শিরোনামসমাচার ডেস্ক: শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ২৪
| জাতীয়