
নিউজ ডেস্ক : সৌদিআরব থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রোববার (১৩ নভেম্বর) সৌদিআরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আগ্রহ প্রকাশ করেন।রাজধানীর একটি হোটেলে সফররত উপ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় তারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন।প্রতিমন্ত্রী সৌদিআরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। উত্তরে সফররত উপ-স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উভয় পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করেন। দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার সব ক্ষেত্রে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।প্রতিমন্ত্রী মক্কা রোড ইনিশিয়েটিভ চুক্তি স্বাক্ষরের জন্য সন্তোষ প্রকাশ করেন। এই চুক্তির ফলে ঢাকায় হজের প্রাক-অভিবাসন প্রক্রিয়াকে সক্ষম এবং বাংলাদেশি হাজিদের পবিত্র যাত্রা সহজ করবে। বৈঠকে তিনি সৌদি আরব থেকে অ্যারাবিয়ান অপরিশোধিত তেল কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথাও জানান।প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সফররত সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকরা বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়ার কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এই সংকটের দ্রুত ও টেকসই সমাধানের জন্য সৌদি আরবের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট ঃ ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের
| জাতীয় কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায়
| জাতীয় কোন মন্তব্য নাইনরসিংদী: নরসিংদীর শিবপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি
| সারাদেশগোপালগঞ্জ প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে প্রধানমন্ত্রী
| জাতীয়নিউজ ডেস্ক : রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীরের হেবরনে এক চেক পোস্টে গোলাগুলিতে
| আন্তর্জাতিকআন্তর্জাতিক ডেস্ক : ট্রায়ালে বিশ্বে সবচেয়ে বেশি সফলতা পাওয়া করোনা
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : ফটিকছড়িতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। সোমবার
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : দেশে পেঁয়াজ সংরক্ষণে ও সংরক্ষণকাল বাড়াতে ডাচ
| অর্থনীতিসমাচার ডিজিটাল: অনেক ক্ষেত্রেই বাংলাদেশের সীমাবদ্ধতা আছে, সেটি বোঝে ইরান।
| জাতীয়