
নিউজ ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের নামে জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ট্রাস্টিকে শর্ত সাপেক্ষে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন।রোববার (১৩ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী খুরশীদ আলম খান।এর আগে গত ১০ নভেম্বর সাবেক ট্রাস্টি এম এ কাশেম ও রেহানা রহমানকে জামিন দেন হাইকোর্ট।জামিনাদেশের পরে তাদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানান, দুটি শর্তে তাদের জামিন দিয়েছেন। শর্তগুলো হলো দেশের বাইরে যেতে পারবেন না এবং অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে পারবেন না।এর আগে পৃথক আবেদনে ২ আগস্ট তাদের কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও সাঈদ আহমেদ রাজা।গত ২২ মে তাদের আগাম জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পরদিন তাদের বিচারিক আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তারা কারাবন্দি।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে, তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে গত ৫ মে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।আসামিরা হলেন— তত্কালীন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান এবং আশালয় হাউজিং ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।এজাহারে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের অনুমোদন/সম্মতির মাধ্যমে ক্যাম্পাস উন্নয়নের নামে ৯০৯৬ দশমিক ৮৮ ডেসিমেল জমির দাম ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।আসামিদের বিরুদ্ধে অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের হীন উদ্দেশ্যে কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখিয়ে তারা প্রথমে বিক্রেতার নামে টাকা দেন। পরে বিক্রেতার কাছ থেকে নিজেদের লোকের নামে নগদ চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আবার নিজেদের নামে এফডিআর করে রাখেন। পরে নিজেরা এ এফডিআরের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন। অবৈধ ও অপরাধলব্ধ আয়ের অবস্থান গোপনের জন্য এ অর্থ হস্তান্তর ও স্থানান্তর মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধও করেন।

১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয়
| আইন ও আদালত কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : রোববার (১২ এপ্রিল) জাতীয়
| আইন ও আদালত কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম
| আইন ও আদালত কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক :দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও
| জাতীয়সমাচার রিপোর্ট ; আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে
| জাতীয়খাইরুল ইসলাম নোমান-বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ
| স্বাস্থ্যঢাকা: আগামী বছর পর্যন্ত আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ কমপক্ষে ৫৫
| রাজনীতিনিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : যৌথভাবে পাঁচটি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ
| জাতীয়নিউজ ডেস্ক : দিনের ভোট রাতে করার যে মডেল নুরুল
| রাজনীতিআন্তর্জাতিক ডেস্ক : মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় শহরের একটি হোটেলে জিম্মি মানুষদের
| আন্তর্জাতিক