
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (২৭ অক্টোবর)। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন।আবুল কাশেমকে আহ্বায়ক করে যুবদলের প্রথম কমিটি গঠন করা হয়। পরে আবুল কাশেমকে সভাপতি ও সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। এর পর বিভিন্ন সময়ে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব যুবদলের নেতৃত্ব দেন। বর্তমানে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত, বিভাগীয় শহরে রক্তদান কর্মসূচি, বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়ানো। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশ রয়েছে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে পোস্টার সাঁটানো হয়েছে।দলীয় সুত্রে জানা গেছে, এ বছর ২৭ মে যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি করা হয় সুলতান সালাউদ্দিন টুকুকে আর সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুল মোনায়েম মুন্নাকে। এছাড়া সিনিয়র সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনকে। ২ নম্বর যুগ্ম সম্পাদক করা হয়েছে গোলাম মওলা শাহীন ও সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ইসাহাক সরকার।প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির বিষয়ে মোনায়েম মুন্না বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান- ‘বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’। দেশের গণতন্ত্র ফিরিয়ে আন্দোলনকে তরান্বিত করতে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে যুব সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের তরুণ ও যুবকদের একটা বার্তা দেওয়া হবে। এছাড়া বিগত দিনের আন্দোলনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা ছাড়াও সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে।সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের বর্তমান স্বৈরাচার শাসনে অতিষ্ঠ জনজীবনকে সামনে রেখে রাজপথের দৃপ্ত শপথ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করছেন। আগামীতে রাজপথের আন্দোলনকে গতিশীল করতে এই দিবসে তারা শপথ নেবেন। সংগঠনের প্রত্যেক নেতাকর্মী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুতি নিয়ে রাজপথে নেমে আসবেন বলে প্রতিজ্ঞা করবেন।

সমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে
| রাজনীতি কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন,
| জাতীয়নিউজ ডেস্ক : কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় আজ রোববার
| জাতীয়সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় হামলার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার
| শিরোনামবরিশাল প্রতিনিধি : বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে
| জাতীয়নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন
| আইন ও আদালতশাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : প্রচলিত আইন অনুযায়ী (৪০১ ধারা) দ্বিতীয়বার সাজা
| রাজনীতি