দেড় মাস কোচিং সেন্টার বন্ধ 

দেড় মাস কোচিং সেন্টার বন্ধ 

নিউজ ডেস্ক :  এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।আগামী ৬ নভেম্বর থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ হবে ১৩ ডিসেম্বর। এতে অংশ নেবেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এরমধ্যে গতবারের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।সংবাদ সম্মেলনে শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!