
নিউজ ডেস্ক : বিএনপি-জামায়াতের সময় গ্রেনেড হামলা হয়েছে। দেশের কোনো উন্নয়ন আমরা দেখতে পারি নাই।সেসময় বিদ্যুৎ মাঝে মাঝে আসতো। হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে পাচার করা হয়েছিল। তারা একটি বিদুৎ কেন্দ্রও স্থাপন করতে পারে নাই। ফলে আমাদের শিল্প প্রায় ধ্বংসের পথে ছিল। শনিবার (২৭ আগস্ট) বিকেলে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পৃথিবীর দুইশোটি দেশের মধ্যে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে ৫ম স্থান অর্জন করেছে। যেখানে ভারতের মতো রাষ্ট্র ৫০তম ও আমেরিকার মতো রাষ্ট্র ৮০তম স্থানে রয়েছে। সারাবিশ্ব এদেশের ভ্যাকসিনেশনের প্রশংসা করে। তিনি বলেন, করোনা মহামারি যখন শুরু হয় তখন পৃথিবীর কেউ জানে না কি তার ওষুধ, কিভাবে এটি নিয়ন্ত্রণ করতে হবে। এ রকম একটি পরিস্থিতিতে আমাদের কাজ করতে হয়েছে। সেসময় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা বিরোধীতা করেছিল, যারা আমাদের মা-বোনকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। পরবর্তীতে এই আগস্ট মাসেই শেখ হাসিনার ওপর হামলা করেছিল। সেই রাজাকার আলবদর, বিএনপি-জামায়াত জোট এ হামলা করেছিল। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় শোক সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ সভাপতি আব্দুল মজিদ ফটো পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম আপেল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে মন্তব্য
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা
| শিরোনাম কোন মন্তব্য নাই১২ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট ঃ ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের
| জাতীয় কোন মন্তব্য নাই১১ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায়
| জাতীয় কোন মন্তব্য নাইআন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে গত বছর পুলিশি নির্যাতনে নিহত
| আন্তর্জাতিকবাঙলা কলেজ প্রতিনিধি::: মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস)
| শিক্ষানিউজ ডেস্ক : সম্প্রতি প্যানডোরা পেপার্স ১২ মিলিয়ন নথি ফাঁস
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক ;গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে
| জাতীয়কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা
| জাতীয়নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সুবর্ণচরে গাছকাটাকে কেন্দ্র করে সিরাজ উদ্দিন(৩৬) তার শিশু
| শিরোনামসমাচার ডেস্ক: সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই সরকারি ও বিরোধী দলের
| শিরোনাম