নিউজ ডেস্ক : সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, প্রধানমন্ত্রীকে বলব আপনি গণভবন থেকে বের হন, জনগণের দুঃখ-কষ্ট দেখেন। আপনার সামনে একটা কাঁচের দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে, আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন, আপনি এখন ভার্চুয়াল মাধ্যমে আছেন।আপনি সরাসরি কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। কারণ আপনার নিরাপত্তার হুমকি রয়েছে। আপনাকে এই বন্দি দশায় যারা রেখেছে তাদের কথায় কর্ণপাত না করে সরাসরি জনগণের কাছে যান।মঙ্গলবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট, রেলের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।নুরুল হক নুর বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের একটা মেসেজ দিয়ে রাখতে চাই। এই সরকার পৈচাশিক পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। বিরোধীদলের কিছু নেতা-কর্মীর তালিকা করা হয়েছে। তাদেরকে গুম বা হত্যা করা হবে। তারপর আবারও একটা ভীতসন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করে ২০১৪ এর মতো বিনা ভোটে নির্বাচন করে তারা ক্ষমতায় থাকার খোয়াব দেখছে৷’তিনি বলেন, ‘বিরোধী দলগুলো যদি নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে রাজপথে নামে, ক্ষমতায় থাকার সেই খোয়াব দুঃস্বপ্নে পরিণত করবে। কারণ আজকে তরুণ সমাজের রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হয়নি। যে যার জায়গা থেকে প্রতিবাদে নেমে পড়েছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই বিনা ভোটের দুর্বৃত্তের সরকারের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে পাড়া মহল্লায় গণজাগরণ সৃষ্টি করা। ‘সাবেক এই ডাকসু ভিপি বলেন, ‘বর্তমানে দুটি বিষয় আমাদের সামনে দৃশ্যমান। রেলের দুর্নীতি-অনিয়ম, আরেকটি জ্বালানি ও বিদ্যুৎ। রেলের কালো বিড়াল চলে গেছে, কিন্তু দুর্নীতি শেষ হয়ে যায়নি। একজনের পর আরেকজন আসছে। এই সরকার যে উন্নয়নের মিথ্যা বুলি আমাদের দেখাচ্ছে, সেটা এখন সবার সামনে প্রকাশ পেয়েছে। ‘সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের রাশেদ খান, বিন ইয়ামিন মোল্লাসহ অন্যরা।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯১৩ জন। এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১ জন সুস্থ হয়েছেন।