চিকিৎসা শেষে দেশে ফিরলেন হাজী সেলিম

চিকিৎসা শেষে দেশে ফিরলেন হাজী সেলিম
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার (৫ মে) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।  বিষয়টি নিশ্চিত করেছেন হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল।
তিনি বলেন, স্যার আজ দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় ফিরেছেন। চিকিৎসকের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত ৩০ এপ্রিল ব্যাংককে গিয়েছিলেন তিনি। সেখানে ফলোআপ চেকআপ করা হয়েছে। এখন তার অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো।

এছাড়া তিনি আরও জানান, পুরোপুরি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাজী সেলিম।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!