পদ্মা-মেঘনা নামেই বিভাগে আগ্রহী প্রধানমন্ত্রী

পদ্মা-মেঘনা নামেই বিভাগে আগ্রহী প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক  : মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ করতে নিজের আগ্রহের কথা পুর্নব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (০৭ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন দুই বিভাগ নিয়ে আলোচনাকালে এ আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই একনেক সভা অনুষ্ঠিত হয়।পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের বলেন, ‘সেখানে (একনেক সভায়) উনি (প্রধানমন্ত্রী) পুর্নব্যক্ত করেছেন ওনার ইচ্ছেটা- আমাদের দুটো বড় নদী মেঘনা-পদ্মা, কুমিল্লাটা হতে পারে মেঘনা ডিভিশন, আর ফরিদপুর হবে পদ্মা ডিভিশন। দুই নদীর নামে চাচ্ছেন। এ রকম একটা ইচ্ছের কথা পুর্নব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। ’
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!