১৫ লাখ টিকা উপহার দিলো সৌদি আরব

১৫ লাখ টিকা উপহার দিলো সৌদি আরব
নিউজ ডেস্ক : বাংলাদেশকে ১৫ লাখ অ্যাস্ট্রেজেনেকার টিকা উপহার দিলো সৌদি আরব।মঙ্গলবার ( ১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এই টিকা উপহার দেওয়া হয়।রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা উপহার দেওয়া উপলকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান  স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই টিকা হস্তান্তর করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালেক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!