জাবির হল খুলবে ১১ অক্টোবর

জাবির হল খুলবে ১১ অক্টোবর
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলবে আগামী ১১ অক্টোবর। তবে ক্লাস শুরু হবে ২১ অক্টোবর থেকে।শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার  এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, নূন্যতম এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। আলাদা করে কোয়ারেন্টিন পালন করতে হবে না। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।তিনি আরও বলেন, অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ক্লাস হবে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করে তোলা হবে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!