১০টি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল 

১০টি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল 
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত নয়টি দৈনিক বাংলা পত্রিকা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে বলে মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে  জানানো হয়েছে।  এতে বলা হয়, ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর দিয়ে ৮ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।ঘোষণাপত্রে বাতিল করা দৈনিক পত্রিকাগুলো হলো- গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা ও রিপোর্টার এবং ইংরেজি দৈনিক পত্রিকাটি হলো দি ফাইনান্সিয়াল ডেইলি।    ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯ (১) এর (৩) (ক) ধারা এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে চুক্তিপত্রের শর্ত না মানার কারণে একই আইনের ১০ ধারা মোতাবেক পত্রিকাসমূহের ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!