ফ্রান্সে নতুন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা

ফ্রান্সে নতুন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা
ঢাকা: খন্দকার এম তালহাকে ফ্রান্সে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।খন্দকার এম তালহা ফরেন সার্ভিস ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন। এছাড়া তেহরান ও লন্ডনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পেশাদার কূটনীতিক খন্দকার এম তালহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স, এমবিএ ও আইবিএ ডিগ্রি অর্জন করেছেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!