নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমণিকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের এই আদেশ দেন।চারদিনের রিমান্ড শেষে এদিন আদালতে হাজির করে চিত্রনায়িকা পরীমণিকে ফের ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন৷