লকডাউন’ অমান্য করায় বরিশালে ৫৬ জন‌কে জ‌রিমানা

লকডাউন’ অমান্য করায় বরিশালে ৫৬ জন‌কে জ‌রিমানা
বরিশাল প্রতিনিধি : দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকার ঘোষিত ‘ক‌ঠোর লকডাউন’ অমান্য করায় বরিশালে ৫৬ জন‌কে ৩৭ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন জেলা প্রশাস‌নের ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থে‌কে ব‌রিশাল নগরী ও জেলার ১০ উপ‌জেলায় অ‌ভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।এসময় ৫৬ ব্যক্তি‌কে ৩৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এর ম‌ধ্যে ব‌রিশাল মহানগরী‌তে ৩৪ ব্যক্তি‌কে ১৯ হাজার ১০০ টাকা জ‌রিমানা করা হয়। এছাড়া ব‌রিশা‌লের ১০ উপ‌জেলায় ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান‌কে ১৭ হাজার ৯০০ টাকা জ‌রিমানা করা হয়। ক‌রোনার সংক্রমণ রো‌ধে চলমান সাতদি‌নের বি‌ধিনি‌ষেধ বাস্তবায়‌নে এবং গণস‌চেতনতা সৃ‌ষ্টির লক্ষ্যে ব‌রিশাল জেলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা করা হয়।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

টেকনাফে এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-সিআইপি ওমর ফারুকের অংশগ্রহণ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৭৩ প্রাণের শঙ্কা, টেকনাফে স্বজনদের আহাজারি