নির্বাচনী সহিংসতায় চরফ্যাশনে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

নির্বাচনী সহিংসতায় চরফ্যাশনে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু
জানা যায়, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন (ফুটবল) ও ইউসুফ (টিউবওয়েল) সিকদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।স্থানীয়রা জানান, ভোট কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বাশাক মনিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। তবে পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ভোট পুনঃগণনার দাবিতে ডিসি‌‌ অফিস ঘেরাও করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

বিএনপি আমার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে নেমেছিলো: রুমিন ফারহানা