ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরেছেন জেসন হোল্ডার ও ড্যারেন ব্রাভো।এছাড়া স্কোয়াডে আছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক কাইল মায়ার্স ও এনক্রুমাহ বোনার। ফুল-টাইম অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রেইগ ব্রাথওয়েটকে। সহ-অধিনায়ক হিসেবে আছেন জার্মেইন ব্ল্যাকউড। কোভিড-১৯ উদ্বিগ্নতার কারণে বাংলাদেশ সফরে ছিলেন না হোল্ডার ও ব্রাভো। সেই সিরিজের পর কেবল এই দুই তারকাই দলে ডাক পেয়েছেন। বাদ পড়েছেন শাহরাহ ব্রুকস ও রোস্টন চেজ। ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফরে না যাওয়া শেন ডওরিচকে লঙ্কানদের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি।