ঢাকা বিশ্ববিদ্যালয়: কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুসহ সব হত্যার বিচার, মিথ্যা মামলা-হয়রানি বন্ধ করে গ্রেফতারদের মুক্তি, ভিন্নমত-সমালোচনা-গণমাধ্যম দমনের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। বুধবার (০৩ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে এ ঘটনা ঘটে।