স্পেনে নতুন রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ

স্পেনে নতুন রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ
ঢাকা: মুহম্মদ সারওয়ার মাহমুদকে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  সোমবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মুহম্মদ সারওয়ার মাহমুদ বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি পররাষ্ট্র সার্ভিসের ১৭তম ব্যাচের কর্মকর্তা।মুহম্মদ সারওয়ার মাহমুদ ক্যারিয়ারে সিঙ্গাপুর, ব্রাসেলস, নিউইয়র্ক ও হংকংয়ের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!