ঢাকা: রাজধানীর মানিকনগর কুমিল্লা বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, মানিকনগর কুমিল্লা বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।