প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক :বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় নেতাকর্মীদের পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়তে দেখা যায়।শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক সহস্রাধিক নেতা-কর্মী সমাবেশে অংশ নিয়েছে। নেতা-কর্মীদের মিছিল ও স্লোগানে পুরো প্রেসক্লাব ও আশপাশের এলাকা উত্তপ্ত।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!

হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে: ডিএসসিসি প্রশাসক