ডেমরায় মাথায় ইট পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

ডেমরায় মাথায় ইট পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু
ঢাকা: রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে রুনা বেগম (২২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।রুনার বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়। স্বামী মো. শাহিন ও একমাত্র ছেলেকে নিয়ে কোনাপাড়ার মমিনবাগে ভাড়া থেকে স্থানীয় মোল্লা গার্মেন্টসে চাকরি করতেন রুনা।তার স্বামী শাহিন জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হন রুনা। কিছু দূর যেতেই আব্দুল আজিজ নামে এক ব্যক্তির নির্মাণাধীন চারতলা ভবনের ওপর থেকে একটি ইট রুনার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন শাহিনকে খবর দেন। পরে তিনি দ্রুত রুনাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!

হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে: ডিএসসিসি প্রশাসক