সারা দেশে টিকা প্রয়োগ শুরু ৭ ফেব্রুয়ারি

সারা দেশে টিকা প্রয়োগ শুরু ৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে করোনার টিকা প্রয়োগের তারিখ একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। এর আগে ৮ ফেব্রুয়ারি টিকা দেওয়ার দিন নির্ধারিত ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, ৮ ফেব্রুয়ারি নয়, একদিন আগে থেকেই ঢাকা ও ঢাকার বাইরে টিকা প্রয়োগ শুরু হবে। ঢাকায় টিকা দেওয়া হবে অন্তত ৩২৪ কেন্দ্রে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ভারতের কাছ থেকে উপহার পাওয়া ২০ লাখ টিকা জেলা ও উপজেলা পর্যায়ে গতকাল শুক্রবার থেকে পাঠানো হচ্ছে। এবং বেক্সিমকোর মাধ্যমে কেনা ৫০ লাখ টিকা তারাই জেলা ও উপজেলায় পৌঁছে দেবে। দেশে প্রাথমিকভাবে টিকার প্রয়োগ শুরু হয় গত বুধবার। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তার শরীরে টিকা প্রয়োগের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হয়। পরদিন গত বৃহস্পতিবার রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। গত দুই দিনে ৫৬৬ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!