সাকিব আল হাসানের দাদি আর নেই

সাকিব আল হাসানের দাদি আর নেই
মাগুরা: ক্রিকেটার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর।মৃত রেবেকা নাহারের নাতি (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল মুঠোফোনে  জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলটায় ভুগছিলেন রেবেকা নাহার। সবশেষ মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকার নিউরোসাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন রেবেকা নাহার। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!

হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে: ডিএসসিসি প্রশাসক