বিস্তারের চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘বীক্ষণ ও বাহাস: ২১তম পর্ব সন্ধ্যায়

বিস্তারের চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘বীক্ষণ ও বাহাস: ২১তম পর্ব সন্ধ্যায়
ঢাকা: চট্টগ্রাম আর্টস কমপ্লেক্সের সহযোগী সংগঠন ‘সিনে ক্লাব বিস্তার’ এর আয়োজনে অন্তর্জালভিত্তিক চলচ্চিত্রবিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘বীক্ষণ ও বাহাস’ এর একুশতম পর্ব অনুষ্ঠিত হবে শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায়।এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্রনির্মাতা, লেখক ও সংগঠনক শৈবাল চৌধূরী।তাঁর সঙ্গে এ বাহাসপর্বের আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্রকর্মী ও সমালোচক আলম খোরশেদ। সর্বশেষে থাকবে উপস্থিত দর্শকদের অংশগ্রহণে মুক্তালোচনা ও প্রশ্নোত্তরপর্ব। সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে চলচ্চিত্রামোদীরা সবাই সাদরে আমন্ত্রিত।অনুষ্ঠানের জুমলিংকটি নিচে দেওয়া হলো: https://us02web.zoom.us/j/83345153803?pwd=SDN5UEhlWDkxS3lxVmhDS1JERmZyUT09
Meeting ID: 833 4515 3803

Passcode: bistaar

এছাড়া ‘বিস্তার’ এর ফেসবুক পেজ থেকেও এটি সরাসরি সম্প্রচারিত হবে। তার লিংক: https://www.facebook.com/chittagongartscomplex

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে চলচ্চিত্রানুরাগীরা বিশেষভাবে আমন্ত্রিত।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!

হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে: ডিএসসিসি প্রশাসক