পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বসুন্ধরা পরিবারের শোক

পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বসুন্ধরা পরিবারের শোক

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেমের মৃত্যুতে বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এক শোকবার্তায় তিনি বলেন, এম এ হাশেম একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।তার হাতেগড়া বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নে অবদান তাকে এ প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে বাঁচিয়ে রাখবে।আহমেদ আকবর সোবহান তার শোকবার্তায় এম এ হাশেমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!