জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট

জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট

ঢাকা: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিয়াজ মোর্শেদ এলিট।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী হোটেল রেডিসনে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সভা শেষে ভোটগ্রহণ হয়।প্রেসিডেন্ট পদে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আরমান আহমেদ খান।জেসিআই বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি ইরফান ইসলাম নির্বাচনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক সংগঠন। যারা সমাজে সক্রিয় থেকে সমাজকে মানসম্মত করতে ও বদলে দিতে বিশেষ ভূমিকা রাখে। জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে। যেন সঠিক নাগরিক হিসেবে তরুণ সমাজ তার দায়িত্ব পালন করতে পারে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!